Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

প্রেম না মানে ধর্ম, বয়স

বিনোদন ডেস্ক : ভালোবাসা মানে না ধর্ম, মানে না বয়স। ভালোবাসা শুধু খুঁজে ফেরে মনের মানুষ। আজ চোখ রাখব বলিউডের এমন পাঁচটি দম্পতির দিকে যারা বিস্তর বয়সের ভেদ থাকা সত্ত্বেও নিজেদের মধ্যে খুঁজে পেয়েছেন প্রেম।

শাহিদ-মীরা :  সম্প্রতি দিল্লি কলেজ গার্ল মীরার সঙ্গে বিয়ে হয়েছে শাহিদের। আর নতুন এই দম্পতির বয়সের পার্থক্য ১৩ বছর।

ছবি : শহীদ-মীরা দম্পতি।
ছবি : শহীদ-মীরা দম্পতি।

 

রীতেশ-জেনেলিয়া :

প্রথমে প্রেম তারপর সাতপাকে বাঁধা পড়েন রিতেশ-জেনেলিয়া। কিছুদিন আগে একটি ছোট ছেলেও হয়েছে তাঁদের। এই দম্পতির বয়সের পার্থক্য নয় বছর।

ছবি : রিতেশ-জেনেলিয়া দম্পতি।
ছবি : রিতেশ-জেনেলিয়া দম্পতি।

 

করিনা-সাইফ আলি খান : শহিদের সঙ্গে ব্রেক-আপের পর সাইফের প্রেমে পড়েন বেবো। এই সম্পর্ক গড়ায় বিয়ে পর্যন্ত। বর্তমানে সুখী দম্পতি মধ্যে এক তাঁরা। সইফ ও করিনার মধ্যে বয়সের পার্থক্য ১২ বছর।

কারিনা সাইফ আলীখান
করিনা-সাইফ আলি খান

 

ধর্মেন্দ্র-হেমা মালিনি :  রিল লাইফের কেমিস্ট্রি জমে ওঠে রিয়েল লাইফেও। অভিনয় করতে করতে একে অপরের প্রেমে পড়েন তাঁরা। ছেলে, মেয়ে, নাতি নিয়ে সুখের সংসার এখনও হেমার। ধর্মেন্দ্রের থেকে ১২ বছরের ছোট হেমা-মালিনি।

ধর্মেন্দ্র-হেমা মালিনি
ধর্মেন্দ্র-হেমা মালিনি

 

শ্রীদেবী-বনি কাপুর :  প্রযোজক আর নায়িকার প্রেম বলি ইন্ডাস্ট্রিতে নতুন নয়। শ্রীদেবীকে বিয়ে করার জন্য বনি কাপুর তাঁর প্রথম স্ত্রী-কে ডিভোর্স দিয়েছেন। বনি ও শ্রীদেবীর মধ্যে বয়সের পার্থক্য নয় বছর।

শ্রী দেবী
শ্রীদেবী-বনি কাপুর

Leave A Reply

Your email address will not be published.