Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

প্রেসক্লাবে ঈদের দিনেও সোয়ান শ্রমিকদের অবস্থান

soanস্টাফ রিপোর্টার:
ঈদের দিনেও সকাল থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন সোয়ান গার্মেন্টসের শ্রমিকেরা। এদিন বেতন আদায় না হওয়া পর্যন্ত এ কর্মসূচি লাগাতার চালিয়ে যাওয়ারও ঘোষণা দেন তারা।
গতকাল সকাল সাড়ে ৯টা থেকে প্রায় অর্ধশত শ্রমিক প্রেসক্লাবের সামনে এ অবস্থান কর্মসূচি শুরু করেন। লাগাতার সপ্তম দিনের এ কর্মসূচিতে যোগ দেন সোয়ান গার্মেন্টসের আরও শ্রমিক।
বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের ব্যানারে গত ১২ জুলাই সকাল থেকে তিন মাসের বকেয়া বেতন ও বোনাসের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন সোয়ানের শ্রমিকরা। শুক্রবার সকালে তারা জানান, প্রাপ্য আদায় না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন। এর আগে, শুক্রবার বিকেলে আন্দোলনের ষষ্ঠ দিনে সংবাদ সম্মেলন করে ঈদের দিনের কর্মসূচি ঘোষণা করা হয়।
সংবাদ সম্মেলনে বলা হয়, সোয়ান গার্মেন্টসের ব্যবস্থাপনা পরিচালক আত্মহত্যা করলেও আরও তিনজন পরিচালক আছেন। তারা শ্রমিকের বেতনের ব্যবস্থা করতে পারতেন। তাছাড়া, শ্রম মন্ত্রণালয় মালামাল ক্রোক করে শ্রমিকের মজুরি দিতে পারতো। কিন্তু ছয়দিন আন্দোলনের পরেও এখনও তারা বকেয়া বেতন পাননি। যার ফলে আন্দোলন-সংগ্রাম ছাড়া আমাদের আর কোনো পথ খোলা নেই। আমাদের ঈদ উদযাপন হবে রাজপথেই।

Leave A Reply

Your email address will not be published.