Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

ফটো জার্নালিস্ট এসোসিয়েশন রংপুর জেলা শাখার শপথ গ্রহণ অনুষ্ঠিত

আমিরুল ইসলাম,রংপুর: বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন রংপুর জেলা শাখার ত্রি-বার্ষিক নির্বাচনের নব-নির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের জেলা কার্যালয়ে শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথির হিসেবে উপস্থিত ছিলেন রংপুর সদর উপজেলার চেয়ারম্যান মোছাঃ নাছিমা জামান ববি। এ সময় তিনি বলেন ফটো সাংবাদিকরা হচ্ছে সমাজের দর্পন, তাদের তোলা একটি ছবি সমাজের হাজার কথা বলে, তারা জীবনের ঝুকি নিয়ে অনেক গুরুত্বপুর্ন ছবি তোলে আসছেন। ফটো সাংবাদিকদের কল্যাণে আমি সব সময় তাদের পাশে ছিলাম, আছি এবং থাকবো। অনুষ্ঠানে বিশেষ অতিথির হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্ঠা বরকত উল্ল্যাহ শেরসা, আজীবন সদস্য এ্যাড. সুফি কামাল, সমাজ সেবক মিজানুর রহমান, রংপুর জেলা ব্যাটারী চালিত অটো রিক্সা মালিক-শ্রমিক সমবায় সমিতির সাধারন সম্পাদক আনোয়ার কবীর সুমন।
অনুষ্ঠানের নব-নির্বাচিত কমিটির নেতৃবৃন্দদের শপথ বাক্য পাঠ করান নির্বাচন কমিশন ও আজীবন সদস্য অধ্যক্ষ ফখরুল আনাম বেন্জু। শপথ গ্রহন করেন নব-নির্বাচিত কমিটির সভাপতি জাহিদ হোসেন লুসিড, সহ-সভাপতি এম মিরু সরকার, সাধারন সম্পদক মমিনুল ইসলাম রিপন, যুগ্ন সাধারন সম্পাদক আসাদুজ্জামান আরমান হক, কোষাধক্ষ ইমরোজ হোসেন ইমু, সাংগঠনিক সম্পদক নজমুল ওহাব টিপু, দপ্তর ও প্রচার সম্পাদক মেজবাহুল ইসলাম হিমেল, বিজ্ঞান প্রযুক্তি ও ক্রীড়া সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, কার্যকরী সদস্য আসাদুজ্জামান আফজাল, মিরাজুল ইসলাম ও শাহিন হোসেন জাকির। অনুষ্ঠানে সাধারণ সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন ময়নুল ইসলাম ও কামরুজ্জামান সেলিম।

Leave A Reply

Your email address will not be published.