Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

ফরিদপুরে বঙ্গবন্ধুর ৪১তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে প্রস্তুতি সভা

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধিshekh_mujib

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৪১ তম শাহাদাত বার্ষিকী পালন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার দুপুর ১২টায় ফরিদপুর জেলা প্রশাসকের সম্মেলণ কক্ষে জেলা প্রশাসক সরদার সরাফত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় উপস্থিত ছিলেন ফরিদপুর সদর উপজেলার চেয়ারম্যান খন্দকার মোহতেশাম হোসেন বাবর, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান, ফরিদপুর জেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাড. সুবল চন্দ্র সাহা, ব্লাস্টের সমন্বয়কারী শিপ্রা গোস্বামী, ফরিদপুর প্রেস ক্লাবের সিনি: সহ-সভাপতি শেখ ফয়েজ আহমেদ, সিভিল সার্জন অরুন কান্তি বিশ্বাস, সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বেলা রানী সরকার প্রমুখ। সভায় ১৫ই আগষ্ট জাতীয় শোক দিবস ও জাতির পিতার ৪১তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে তার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন সহ যাবতীয় কর্মসূচী নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এবং তা বাস্তবায়ন ও আইন শৃঙ্খলা রক্ষায় সকলকে সহযোগিতা করার আহবান জানানো হয়। সভায় জেলায় কর্মরত বিভিন্ন বিভাগের বিভিন্ন বিভাগের কর্মকর্তা , রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেনী পেশার প্রতিনিধিগন উপস্থিত ছিলেন।

Leave A Reply

Your email address will not be published.