Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

ফরিদপুরে বিএনপির আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত।

faridpur disফরিদপুর থেকে মোঃ খালেদুর রহমান ঃ ফরিদপুর জেলার সদর উপজেলার শেখ রাসেল স্টেডিয়ামের মিউজিয়াম হল রুমে সদর ও কোতয়ালী থানা বিএনপির আয়োজনে শুক্রবার এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শহর বিএনপির সভাপতি আলহাজ্ব জাহাঙ্গীর মিয়ার সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিখি হিসাবে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস প্রেসিডেন্ট চৌধুরী কামাল ইবনে ইউসুফ। বিশেষ অতিথি ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য শাহ মোঃ আবু জাফর , বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম , ও শহীদুল ইসলাম খান বাবুল।
আলোচনা পর্বে প্রধান অতিথি চৌধুরী কামাল ইবনে ইউসুফ বলেন রমজান মাসে আওয়ামলীগ সরকার জঙ্গী দমনের নাম করে সাড়াশি অভিযানের মাধ্যমে হাজার হাজার বিএনপি ও জামাত-শিবির কর্মীকে র্নিদোষ ভাবে আটক করেছে। নিরহ ছেলেদের ধরে ক্রসফায়ারের নামে মেরে ফেলছে ,তাই আন্দোলন ও নির্বাচনের মাধ্যমে এই অবৈধ্য সরকারের পতন ঘটাতে হবে। এ সময় মঞ্চে আরো উপস্থিত ছিল জামাতের জেলা আমির তোয়াব হোসেন , সেক্রেটারী বদরউদ্দিন , বিএনপি নেতা এ এম এফ কাইয়ুম জঙ্গী , এ্যাডঃ গোলাম রাব্বানী ,বেনজির আহমেদ তাবরিজ প্রমুখ। অতপর দোয়া ও ইফতারের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

Leave A Reply

Your email address will not be published.