Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

ফাঁসি কার্যকরের নির্বাহী আদেশ কারাগারে

নিজস্ব প্রতিনিধি: ফাঁসি কার্যকরের বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্বাহী আদেশের কপি কামারুজ্জামানকে পড়ে শোনানো হয়েছে।  শনিবার দুপুরে নির্বাহী আদেশ হাতে পাওয়ার পরপরই সিনিয়র জেল সুপার ফরমান আলী কনডেম সেলে গিয়ে কামারুজ্জামানকে তা পড়ে শোনান।

এ সময় কামারুজ্জামানকে সিনিয়র জেল সুপার বলেন, ‘আপনার প্রাণভিক্ষা চাওয়ার সময় শেষ হয়ে গেছে। কপি পড়ে শেনানোর আগে পর্যন্ত সময় ছিল। এখন আর নেই। আপনার পরিবারের সদস্যরা আসছেন। তাদের কাছে শেষ বিদায় নিন।’

কারা সূত্র জানিয়েছে, এ সময় বিমর্ষ হয়ে পড়েন কামারুজ্জামান।

Leave A Reply

Your email address will not be published.