Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

ফিরে আসছেন শাবনূর

03_sabnurবিনোদন ডেস্ক:

চলচ্চিত্রে ফিরছেন চিত্রনায়িকা শাবনূর। দীর্ঘদিনের বিচ্ছেদের পর এ যেন পুরনো প্রেমিকের কাছে ফেরা। সব ঠিকঠাক থাকলে আগামী মার্চ মাসেই শাবনূর অংশ নিবেন তার অর্ধসমাপ্ত চলচ্চিত্র ‘পাগল মানুষ’ এর শ্যুটিং এ। ২০১২ সালের ২৯ ডিসেম্বর ‘পাগল মানুষ’ ছবির শ্যুটিং স্পটে হার্ট অ্যাটাকে মারা যান এর পরিচালক এম এম সরকার। ছবিতে নায়িকা হিসেবে ছিলেন শাবনূর। সেই দুর্ঘটনার পর ছবিটির কাজ বন্ধ হয়ে যায়। চার বছর পর আবার শুরু হচ্ছে ছবিটির কাজ। এম এম সরকারের বাকি কাজের দায়িত্ব নিয়েছেন পরিচালক বদিউল আলম খোকন। তাই এ ছবির মাধ্যমে আবারও বিএফডিসিতে শ্যুটিংয়ে দেখা যাবে শাবনূরকে। আর তিনি মার্চ মাসে এর কাজে অংশ নিতে পারেন। শাবনূর মিডিয়াকে বলেন, ‘এম এম সরকার আমার পছন্দের পরিচালক। তার সঙ্গে অনেক ছবি করেছি। এটি শেষ পর্যন্ত শুরু হচ্ছে ভাবতেই ভালো লাগছে।’ পরিচালক জানিয়েছেন, আগামী সপ্তাহে এফডিসিতে একটি আইটেম গানের দৃশ্যধারণের মাধ্যমে ছবিটির কাজ নতুন করে শুরু হবে। দেখা যাক, শাবনূর কেমন করে মাহি, পরীমনি আর আঁচল, ববির সঙ্গে তাল মেলাতে পারেন।

Leave A Reply

Your email address will not be published.