Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

ফিলিপাইনে শপিংমলে আগুন, নিহত ৩৭

জান্নাতুল ফেরদৌসী: ফিলিপাইনের দক্ষিণাঞ্চলের দাভাও নগরীর একটি শপিংমলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৩৭ জন নিহত হয়েছেন।

স্থানীয় সময় শনিবার (২৩ ডিসেম্বর) সকালে এ দুর্ঘটনা ঘটে।

শনিবার সকালে ফিলিপাইনের রাজধানী ম্যানিলা থেকে প্রায় ৮০০ কিলোমিটার দূরে দাভাও শহরের ওই শপিংমলের তৃতীয় তলায় আগুন লাগে। আগুন দ্রুত ওপরের তলায় ছড়িয়ে পড়ে। এ সময় ওই ফ্লোরে একটি কলসেন্টারের কর্মীরা আটকা পড়েন। ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে কয়েক ঘণ্টা ধরে আগুন নেভানোর চেষ্টা করার পর নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় পুলিশ কর্মকর্তা জানান, আটকা পড়া সব মানুষের বাঁচার কোনো সম্ভাবনা ছিল না।

ভয়াবহ এ দুর্ঘটনার পর দেশটির প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তে নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেছেন।

তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি। সূত্র: ডিবিসি নিউজ টিভি, বিবিসি

Leave A Reply

Your email address will not be published.