Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

ফের নাম্বার ওয়ান অলরাউন্ডার সাকিব


ফের টেস্ট অলরাউন্ডার র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠেছেন বাংলাদেশের ক্রিকেটার সাকিব আল হাসান। মাঝে তিনি টেস্ট অলরাউন্ডারের র্যা ঙ্কিংয়ের শীর্ষ স্থানটি হারান।

ওয়ানডে ও টি-টোয়েন্টিতে শীর্ষ অলরাউন্ডার আগ থেকেই ছিলেন সাকিব। তবে ২০১৫ সালের ডিসেম্বরে টেস্ট র্যারঙ্কিংয়ে শীর্ষ অলরাউন্ডারের জায়গাটা হারিয়েছিলেন রবিচন্দ্রন অশ্বিনের কাছে।

তবে নতুন প্রকাশিত তালিকায় শীর্ষে রয়েছেন সাকিব। ফলে ক্রিকেটের তিন ফরম্যাটেই শীর্ষ অলরাউন্ডারের তালিকায় আবারও নাম উঠল তার।

যদিও সাকিবের রেটিং পয়েন্টে কোন পরিবর্তন আসেনি। ভারতীয় স্পিনার রবিচন্দ্রন অশ্বিনের রেটিং পয়েন্ট কমে যাওয়াতেই সাকিবের ভাগ্য খুলে গিয়েছে।

সাকিবের বর্তমান রেটিং পয়েন্ট ৪৪০। আর ৪৩৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে নেমে গিয়েছেন অশ্বিন।

অশ্বিন সর্বশেষ টেস্টগুলোতে বোলিং পারফর‌ম্যান্স দুরন্ত করলেও ব্যাট হাতে সফলতা দেখাতে পারেননি। যার প্রভাব বেশ ভালোভাবেই পরেছে তার র্যা ঙ্কিয়ের উপর। শীর্ষস্থানটিই হারাতেই হয়েছে।

তবে এতে সাকিবের জন্য ভালোই হয়েছে। ফের টেস্ট র্যা ঙ্কিংয়ের শীর্ষস্থানটি ফিরে পেয়েছেন তিনি। এই তালিকায় তৃতীয় ও চতুর্থস্থানে রয়েছেন যথাক্রমে রবিন্দ্র জাদেজা ও মিচেল স্টার্ক। আরগল টেস্টেও ভালো কিছুর মাধ্যমে নিশ্চয়ই জায়গাটা ধরে রাখতে চাইবেন সাকিব।

Leave A Reply

Your email address will not be published.