Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

‘বন্দুকযুদ্ধে’ অভিজিৎ হত্যা মামলার আসামী নিহত

dmp_suspects_rewardনিজস্ব প্রতিবেদক: ঢাকার খিলগাঁও এলাকায় শনিবার দিবাগত রাতে গোয়েন্দা পুলিশের সাথে ‘বন্দুকযুদ্ধে’ লেখক অভিজিৎ রায় হত্যা মামলার একজন আসামী নিহত হয়েছে বলে জানাচ্ছে পুলিশ। নিহত যুবকের নাম শরিফ ওরফে হাদি বলে জানিয়েছেন ঢাকায় গোয়েন্দা পুলিশের মুখপাত্র মাসুদুর রহমান।
লেখক-ব্লগার হত্যাকাণ্ডে পুলিশ যে ছয়জন সন্দেহভাজন জঙ্গির ছবি প্রকাশ এবং পুরস্কার ঘোষণা করেছিল তার মধ্যে শরিফও ছিল। তাকে সেখানে আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য হিসেবে উল্লেখ করা হয়। তবে ঠিক কি পরিস্থিতিতে কথিত বন্দুকযুদ্ধটি সংগঠিত হয় এবিষয়ে বিস্তারিত কিছু এখনো জানানো হয়নি।
এর আগে খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী মাঈনুল ইসলাম জানান, রাত আনুমানিক তিনটার দিকে এই ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে। তিনি বলেন, নিহত ব্যক্তির মরদেহ ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.