বরকল আব্দুল হাই- আনোয়ারা কলেজে নবীন বরণ ও ওরিয়েন্টশন ক্লাস
মোঃ ওয়াসিম উদ্দিন (চট্টগ্রাম দক্ষিণ জেলা প্রতিনিধি) :
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বরকল আব্দুল হাই_ আনোয়ারা বেগম উচ্চ বিদ্যালয় ও কলেজে একাদশ শ্রেণির২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে সদ্যভর্তি হওয়া নবীন শিক্ষার্থীদের বরণ ও তাদের ওরিয়েন্টেশন ক্লাস ১৫ সেপ্টেম্বর সোমবার সম্পন্ন হয়েছে। ২০২৫-২৬ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের নবীন শিক্ষার্থীদের কলেজ জীবন একাডেমিক কার্যক্রম সম্পর্কে ধারণা দেওয়ার লক্ষ্যে ও ওরিয়েন্টেশন ক্লাসের আয়োজন করা হয়।
ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ নুরুল কবির চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠান প্রধান ছিলেন কলেজের প্রতিষ্ঠাতা বরকল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুস শহীদ মসউদ।স্বাগত বক্তব্য দেন কলেজের একাডেমিক কো-অর্ডিনেটর জৈষ্ঠ প্রভাষক।খালেদ মাহমুদ চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী রাজনৈতিকবিদ সমাজসেবক। লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির বরকল ইউনিয়ন শাখার সভাপতি আলহাজ্ব সাঈদ ইবনে খায়ের। শিশু বিকাশ একাডেমির পরিচালক প্রাবন্ধিক সৈয়দ শিবলী সাদেক কফিল। বিদ্যালয় শাখার সহকারী প্রধান শিক্ষক আব্দুল্লাহ সাজিদ এবং শিক্ষানুরাগী মোং মহিউদ্দিন। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রভাষক সাদিয়া মিশকাত জাহান। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রভাষক রবিউল হোসেন ফাহমিদা খানম প্রমুখ।
বক্তারা নবাগত শিক্ষার্থীদের কলেজে এবং আলোর পথে স্বাগত জানিয়ে বলেন জ্ঞানচর্চা একাগ্রতা পরিশ্রম ও সততার মাধ্যমে নিজেদের গড়ে তুলতে হবে। নৈতিকতা শৃঙ্খলা ও অধ্যবসায়ের মাধ্যমে অধ্যয়ন করতে হবে। শিক্ষার্থীদের শুধুমাত্র পাঠ্য পুস্তকের জ্ঞান নয় কার্যক্রমে অংশগ্রহণ মাধ্যমে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে চেষ্টা করতে হবে।