Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

বরিশালে নজরুল সাংস্কৃতিক জোটের যাত্রা শুরু

বরিশাল প্রতিনিধি:
জাতীয় ও বিদ্রোহী কবি কাজি নজরুল ইসলামের কবিতা, সংগীত ও শিল্প চর্চাকে আরো বেগবান করতে বরিশালে যাত্রা শুরু করেছে নজরুল সাংস্কৃতিক জোট।
এ উপলক্ষে সোমবার রাতে অনুষ্ঠিত এক সভার মাধ্যমে সাংস্কৃতিক ব্যক্তিত্ব শান্তি দাসকে আহ্বায়ক ও গোপাল কৃষ্ণ গুহ রিপনকে সদস্যসচিব করে ২১ সদস্যের একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। কমিটির ১৯ সদস্যের মধ্যে উল্লেখ্যযোগ্যরা হলেন -শুভংকর চক্রবর্তী, বাসুদেব ঘোষ, মিজানুর রহমান মিজান, দীপ্তি রানি ঘোষ, সুশান্ত ঘোষ, অমিতা রায়, বিনয় কৃষ্ণ মন্ডল, সঞ্জয় হালদার, সাঈদ পান্থ, সৈয়দ অভি, মাইনুল ইসলাম।
সংগঠনটি জাতীয় কবি কাজি নজরুল ইসলামের জন্মজয়ন্তি উপলক্ষে আগামী ১১ জৈষ্ঠ্যে নগরীর অশ্বিনী কুমার টাউন হলে অনুষ্ঠানমালার আয়োজন করবে বলেও ওই সভায় জানানো হয়।

Leave A Reply

Your email address will not be published.