Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

বরিশালে সড়ক দুর্ঘটনায় ২ জনের মৃত্যু

বরিশাল;  বরিশালের বাবুগঞ্জে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেলের দুই আরোহীর মৃত্যু হয়েছে। রবিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার রহমতপুর এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- উজিরপুর উপজেলার আটিপাড়া গ্রামের মোঃ আলামিন ও একই গ্রামের মোঃ সজ্জল।

বিমানবন্দর থানা পুলিশ জানায়, আলামিন ও সজ্জল আজ সকালে উজিরপুর থেকে মোটরসাইকেল যোগে বরিশাল যাচ্ছিলেন। মোটরসাইকেলের রহমতপুর এলাকায় পৌঁছুলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলে দুইজনই মারা যান। পুলিশ নিহতদের লাশ উদ্ধার করে শেবাচিম হাসপাতাল মর্গে প্রেরন করেছে।

Leave A Reply

Your email address will not be published.