Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

বর্ণাঢ্য আয়োজনে কুড়িগ্রামে বিজয় দিবস পালন

শাহ্ আলম, কুড়িগ্রাম: মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গড়ার দৃপ্ত শপথ নিয়ে কুড়িগ্রামে মহান বিজয় দিবস পালিত হচ্ছে। সুর্যোদয়ের সাথে সাথে মুক্তিযুদ্ধের বিজয় স্তম্ভে পুষ্পস্তবক অর্পনের মধ্য দিয়ে দিবসের সুচনা হয়।
পরে কুড়িগ্রাম স্টেডিয়াম মাঠে আনুষ্ঠানিক জাতীয় পতাকা উত্তোলন ও মার্চ পাস্টের অভিভাদন গ্রহণ করেন জেলা প্রশাসক আবু সালেহ মোহাম্মদ ফেরদৌস খান ও পুলিশ সুপার মেহেদুল করিম। এছাড়াও জেলা আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা সংসদ, কুড়িগ্রাম প্রেসক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন পৃথক কর্মসূচি পালন করছে। কুড়িগ্রাম প্রেসক্লাবে শুরু হয়েছে ২দিন ব্যাপি মুক্তিযুদ্ধের আলোকচিত্র প্রদর্শনী।

Leave A Reply

Your email address will not be published.