Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

বসুন্ধরা শপিংমলের আগুন; নিয়ন্ত্রণে কাজ করছে ১৯ ইউনিট

boshundhara cityরাজধানীর বসুন্ধরা সিটি শপিংমলে ৬ তলায় জুতার দোকানে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায় নি। ৬, ৭ ও ৮ নম্বর ফ্লোরে আগুন ছড়িয়ে পড়েছে। সি ব্লক থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে।
রবিবার বেলা সাড়ে ১১টার দিকে এই ঘটনা ঘটে। এ ঘটনায় কেউ হতাহত হয়েছেন কিনা তা জানা যায় নি। ভেতরে থাকা লোকজনের মধ্যে কয়েকজনকে বের করে আনা হয়েছে। এদিকে ছাদে আটকে পড়া ১০/১২ জনকে উদ্ধার করা হয়েছে বলে ফায়ার সার্ভিস কর্মীরা জানিয়েছে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আগুন লাগার কথা জানতে পেরে ঘটনাস্থলে প্রথমে ৮টি ইউনিট সেখানে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আরো ১১টি ইউনিট বসুন্ধরা শপিং মলে যায়। এর মধ্যে তিনটি দোকান আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।
আজ দুপুর সোয়া ১ টার দিকে প্রত্যক্ষদর্শী খলিল মার্কেট থেকে বের হয়ে জানান, অগ্নিকাণ্ডের পরপরই ফায়ার সার্ভিসের কর্মীদের সহায়তা করার জন্য তিনি মার্কেটে প্রবেশ করেছিলেন। এই আগুনে লেভেল-৬ এর বেশিরভাগ দোকান পুড়ে গেছে। আগুন ইতোমধ্যে ৭ ও ৮ নম্বর লেভেলে ছড়িয়ে পড়েছে। লেভেল ৭ এ রয়েছে কাপর ও জুতার দোকান। অন্যদিকে লেভেল ৮ এ রয়েছে খাবারের দোকান ও সিনেপ্লেক্স।
জানা গেছে, আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। ফায়ার সার্ভিস কর্মী, পুলিশ ও র‌্যাব মোতায়েন করা হয়েছে। ওই এলাকা কর্ডন করে রাখা হয়েছে। চারপাশে কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে গেছে। ধোঁয়া বের হওয়ার জন্য ফায়ার সার্ভিস কর্মীরা শপিংমলের গ্লাসগুলো ভেঙে দিয়েছেন।
উল্লেখ্য, রাজধানীর অন‌্যতম এই শপিং মলে ২০০৯ সালের ১৩ মার্চ ভয়াবহ অগ্নিকাণ্ডে সাত জন নিহত হয়েছিল।

Leave A Reply

Your email address will not be published.