Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

বাংলাদেশের সেনাপ্রধানের সঙ্গে ভারতীয় সেনাপ্রধানের সাক্ষাৎ

স্টাফ রিপোটর্পার:  সফররত ভারতের সেনাবাহিনী প্রধান জেনারেল দলবির সিং বাংলাদেশের সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

সোমবার বিকেল ৫টা ৫০ মিনিটে সেনা সদর দফতরে দুই সেনা প্রধানের মধ্যে এ সাক্ষাত অনুষ্ঠিত হয়।
এর আগে সোমবার বিকেলে ভারতীয় সেনাবাহিনীর একটি বিশেষ প্লেনে ঢাকা আসেন তিনি। তাকে বহন করা প্লেনটি ৪টা ৫৬ মিনিটে সেনানিবাসের কুর্মিটোলা বিমানঘাঁটিতে অবতরণ করে।

পরে দলবীর সিং ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণের মধ্যদিয়ে মহান স্বাধীনতাযুদ্ধে শাহাদতবরণকারী সশস্ত্র বাহিনীর বীর সদস্যদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। পরে সেনাকুঞ্জে তাকে সেনাবাহিনীর একটি চৌকস দল গার্ড অব অনার দেয়। সেখানে তিনি একটি গাছের চারাও রোপণ করেন।

বর্তমান সেনাপ্রধান জেনারেল ইকবাল করিম ভূঁইয়ার আমন্ত্রণে দু’দিনের সফরে ঢাকায় এসেছেন দলবির সিং।

মঙ্গলবার চট্টগ্রমে বাংলাদেশ মিলিটারি একাডেমির (বিএমএ) প্রেসিডেন্ট কুচকাওয়াজে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তিনি।

Leave A Reply

Your email address will not be published.