Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

বাকেরগঞ্জে নবজাতকের মৃতদেহ উদ্ধার

বরিশাল প্রতিনিধি:
বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় একটি নবজাতকের (মেয়ে) মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। গত কাল সকাল ১১টার দিকে উপজেলার হলতা গ্রামের প্রধান সড়কের পাশ থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।
বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, হলতা গ্রামের প্রধান সড়কের পাশে একটি নবজাতকের মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
ওসি আরো বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অবৈধভাবে গর্ভপাত ঘটনোর পরে নবজাতকটিকে মেরে ফেলে দেওয়া হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.