Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

বাগদাদে প্রথম নারী মেয়র

Woman+Mayor+of+Baghdadআন্তর্জাতিক ডেস্ক:

বাগদাদের মেয়র হিসেবে প্রথমবারের মতো কোন নারীর নাম ঘোষণা করা হল। ইরাকি সরকারের একজন মুখপাত্র শনিবার এ তথ্য জানিয়েছেন বলে মেইল অন লাইনের খবরে বলা হয়েছে। জেকরা আলওয়াচ একজন সিভিল ইঞ্জিনিয়ার। এরআগে তিনি উচ্চশিক্ষা মন্ত্রণালয়ের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। ইরাকের রাজধানী বাগদাদের সবচে গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদে থেকে জেকরা আলওয়াচ সরাসরি দেশের প্রধানমন্ত্রী হাইদার আল-আবাদির কাছে রিপোর্ট করবেন এবং পদাধিকার বলে মন্ত্রিসভার বৈঠকে উপস্থিত থাকবেন। রোববার থেকে তার কাজ শুরু করার কথা রয়েছে। সরকারের মুখপাত্র রাফেদ জুবুরি বলেন, “মেয়র (সাবেক) নাইম আবোউবকে বরখাস্ত করে ড. জেকরা আলওয়াচকে মেয়র পদে নিয়োগ দিয়েছেন।” ওই মুখপাত্র আরো বলেন, আবোউবের বরখাস্তের বিষয়টি শাস্তিমূলক নয়। যদিও সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে এবং বাগদাদের অধিবাসীরা তাকে অযোগ্য বলে অভিযোগ করে আসছিলেন। রাজধানী শহর বাগদাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদ মেয়র। এর আগে ইরাকের এমন গুরুত্বপূর্ণ পদে কোনো নারীকে দায়িত্ব দেয়া হয় নি।

 

 

Leave A Reply

Your email address will not be published.