Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

বাগদান পর্ব সেরে ফেললেন বিপাশা-হারমান, বছরের শেষেই বিয়ে

Bipasha-Basu-Harman-Baweja
বিনোদন ডেস্ক:
জমিয়ে প্রেম করলেও এখনই কোনো সম্পর্কে জড়াতে চান না তিনি। বিয়ের ব্যাপারে কোনো রকম তাড়াহুড়াতে তিনি আগ্রহী নন। সম্প্রতি একটি সাক্ষাৎকারে বিপাশা জানিয়েছেন, ‘আমি জানি আমার নিকটাÍীয়, বন্ধু-বান্ধব থেকে শুরু করে আমার ভক্তরা চান যাতে আমি তাড়াতাড়ি জীবনে থিতু হই, তবে এই নিয়ে এখনই কোনো সিদ্ধান্তে পৌঁছাতে চাই না। আরো একটু সময় নিতে চাই।’ এমন খবরে হারমানের সাথে প্রেম এবং বিয়ের ব্যাপারটিকে অনেকের কাছেই বিপাশার পাবলিসিটি স্টান্ট বা খবরের থাকার কৌশল মনে হলেও সবার চোখে আর একবার ধুলো ছুঁড়ে আংটি বদল করলেন বিপাশা বসু ও হারমান বাওয়েজা। মুম্বাইতে নিজের বাড়িতেই বাগদান পর্ব সেরে ফেললেন বিপাশা। বাগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুই পরিবারের ঘনিষ্ঠরা। এই বছরের শেষেই বিয়ের পরিকল্পনা রয়েছে তাদের। আগেই হারমানের সঙ্গে তার সম্পর্কের কথা স্বীকার করেছিলেন বিপাশা। বিয়ের ব্যাপারে ভাবছেন বলেও জানান তিনি। আপাতত আগামী ছবি ক্রিচার থ্রিডির মুক্তি নিয়ে ব্যস্ত তিনি। জন আব্রাহামের সঙ্গে দীর্ঘ ৯ বছরের লিভ-ইন সম্পর্ক ভেঙে যাওয়ার পর বেশ কিছুদিন একাই ছিলেন বিপাশা। মাঝে রানা ডগগুবাতির সঙ্গে গুজবে জড়ালেও তা দীর্ঘস্থায়ী হয়নি। অন্যদিকে, কিছুদিন আগেই নীরবে প্রেমিকা প্রিয়া রুঞ্চল বিয়ে করেছেন জন।


Leave A Reply

Your email address will not be published.