Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

বাগেরহাটের ফকিরহাটে জাল টাকাসহ আটক ৪

ফকিরহাট (বাগেরহাট) সংবাদদাতা : বাগেরহাটের ফকিরহাটে জাল টাকাসহ একটি প্রতারক চক্রের চার সদস্যকে আটক করেছে থানা পুলিশ। শুক্রবার গভীর রাতে উপজেলার বেতাগা এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকৃতরা হলেন- উপজেলার ধনপোতা গ্রামের দীন আলী সেখ (৪৮), জাহিদ সেখ (৩৫), নুর ইসলাম সেখ (৩৫) ও শুভদিয়া এলাকার তুষার গাজী (৩৮)।

ফকিরহাট মডেল থানার ওসি মোঃ আনিসুর রহমান জানান, আটকৃতরা দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় জাল টাকার ব্যবসা করছিল। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার গভীর রাতে উপজেলার বেতাগা এলাকায় অভিযান চালিয়ে চারজনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৫শত টাকার ৬টি জাল নোট উদ্ধার করা হয়েছে।

ওসি আরো জানান, তাদের বিরুদ্ধে ম্যাগনেট পিলার, তক্ষক পাচার ও মাদক ব্যবসারসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থকার অভিযোগ রয়েছে।

Leave A Reply

Your email address will not be published.