Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

বাগেরহাটের বিএনপি নেতার জন্মদিন উপলক্ষ্যে কম্বল বিতরণ

এসএম সাইফুল ইসলাম কবির,বাগেরহাটঃ বাগেরহাটের মোড়েলগঞ্জে বিএনপি নেতা কাজী খায়রুজ্জামান শিপন এর ৪৬ তম জন্মদিন উপলক্ষে বিশেষ দোয়া, মিষ্টি বিতরণ, কেককাটা, ও অসচ্ছল পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। বুধবার বেলা ১১টায় মোড়েলগঞ্জ ও শরণখোলায় আনুষ্ঠানিকভাবে কেক কাটেন দলের নেতা কর্মীরা। মোড়েলগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শহিদুল হক বাবুল, যুগ্ম সাধারণ সম্পাাদক আফজাল জোমাদ্দার, পৌর সভাপতি আব্দুল মজিদ জব্বার, সিকদার ফরিদুল ইসলাম,শরণখোলা উপজেলা বিএনপির সভাপতি মো. কামাল উদ্দিন তালুকদার, বিএনপি নেতা মোল্লা ইসাহাক, গোলাম রসুল ইউসুব, শিমুল গাজী, মঞ্জুরুল করিম এনায়েত, মজনু মোল্লা, ছাত্রদল নেতা জাকির হোসেনসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এসব কর্মসূচীতে অংশ গ্রহন করেন।

Leave A Reply

Your email address will not be published.