Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

বাঘায় জাতীয় পার্টির ত্রি-বার্ষিক সম্মেলন সভাপতি-মনোয়ারুল, সা. সম্পাদক-আতাহার

ভ্রাম্যমাণ প্রতিনিধি, রাজশাহী:
রাজশাহীর বাঘায় গত শুক্রবার উপজেলা জাতীয় পার্টির ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। উপজেলার আমোদপুর উচ্চ বিদ্যালয় মাঠে আয়েজিত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় পার্টির জেলা কমিটির সাধারণ সম্পাদক শাহাবুদ্দীন বাচ্চু বলেন, জেলা উপজেলায় কাউন্সিলরের মাধ্যমে জাতীয় পার্টির সব নেতারাই এখন এক কাতারে। আচার-আচরণে নৈতিকতায় জনগণের পাশে থাকতে চায় জাতীয় পার্টি।
সকাল ১১টায় আয়োজিত সম্মেলনে উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক খন্দকার মনোয়ারুল ইসলাম মামুনের সভাপতিত্বে ও রেজাউল করিম রাজুর সঞ্চালনায় বক্তব্য রাখেন, জেলা কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এস এম বরজাহান আলী, জেলা জাতীয় পার্টির সিনিয়র সহ সভপতি নূরুল ইসলাম মাস্টার, দপ্তর সম্পাদক মাইনুল ইসলাম, ছাত্রনেতা ওহাবুল আলম, উপজেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক আতাহার আলী প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন, জেলা জাতীয় পার্টির সহ সভাপতি ফরমান আলী, বাঘমারা উপজেলা জাতীয় পার্টির সভাপতি আবু তালেব, পুঠিয়া উপজেলা জাতীয় পার্টির সভাপতি আনিছুর রহমান,সম্পাদক মাসুদ রানা, চারঘাট উপজেলা জাতীয় পার্টির সভাপতি আজিবর রহমান, বাঘা পৌর জাতীয় পার্টির আহ্বায়ক ইদ্রিস আলী ইদু, যুগ্ম আহ্বায়ক আবদুর রাজ্জাক, দুলাল হোসেন সোহাগ, নুরুন্নবী, মজিবুর রহমান, আইনাল হক, আমজাদ হোসেন, আব্দুর রশিদ, নজরুল ইসলাম, আনোয়ার শিখদার প্রমুখ।
সম্মেলনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক খন্দকার মনোয়ারুল ইসলাম মামুন ও সাধারণ সম্পাদক আতাহার আলী এবং পৌর জাতীয় পার্টির সভাপতি ইদ্রিস আলী ইদু ও সাধারণ সম্পাদক আবদুর রাজ্জাক। 

Leave A Reply

Your email address will not be published.