Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

বাঘায় রসুন বোঝাই ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

ভ্রাম্যমাণ প্রতিনিধি, রাজশাহী:
রাজশাহীর বাঘায় রসুন বোঝাই ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
গত রবিবার রাত সাড়ে ১০টার সময় উপজেলার মনিগ্রাম গোঙ্গারামপুর মৌড় এলাকার ময়েজের বাড়ি সংলগ্ন এ ঘটনা ঘটে। তবে কোন হতাহতের খবর পাওয়া যায় নি।
সরেজমিনে ট্রাকের ড্রাইভার মিজানুর রহমান জানান, বাঘা উপজেলা সদর এলাকা থেকে ১৩৩ বস্তা রসুন বোঝাই করে (কুষ্টিয়া-ড-১১-০০২০ নম্বরধারী) ট্রাকটি চালিয়ে নওগাঁর উদ্দেশ্যে যাচ্ছিল। পথিমধ্যে মনিগ্রাম গোঙ্গারামপুর এলাকায় আসার পর ৮/১০ জনের একটি দল রাস্তায় গাছ ফেলে ট্রাকের গতিরোধ করে এবং পেট্রল ঢেলে তাতে আগুন ধরিয়ে দেয়। এতে এক বস্তা রসুনসহ ট্রাকটির ইঞ্জিন ও সামনের অংশ পুড়ে যায়। পরে স্থানীয় লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, অগ্নিসংযোগের খবর পেয়ে ওই সময় আমরা ঘটনাস্থলে গিয়েছিলাম। তবে তাৎক্ষণিকভাবে এ ঘটনার সঙ্গে জড়িত কাউকে আটক করা সম্ভ¢ব হয় নি।

Leave A Reply

Your email address will not be published.