Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

বাঘায় ২০০ বোতল ফেন্সিডিল উদ্ধার

বাঘা প্রতিনিধি, রাজশাহী:
রাজশাহীর বাঘায় অভিযান চালিয়ে ২০০ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে বাঘা থানা পুলিশ। গোপন সংবাদের ভিক্তিতে এসআই আসাদুজ্জামান আসাদ সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার আলাইপুর এলাকা থেকে গত শনিবার দিবাগত রাত পৌনে ৯টার সময় ওই ফেন্সিডিল উদ্ধার করে।
জানা যায়, গত শনিবার দিবাগত রাত পৌনে ৯টার সময় উপজেলার আলাইপুর মৃত সুকচাঁনের বাড়িসংলগ্ন নদীর ধার দিয়ে বহনকৃত অবস্থায় পুলিশের ধাওয়ায় ফেন্সিডিল রেখে পালিয়ে যায় পাচারকারীরা। এমতাবস্থায় ওই ২০০ বোতল ফেন্সিডিল উদ্ধার করে থানায় নেয়া হয়। এ ব্যাপারে বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুর রহমান নিশ্চিত করে বলেন, এঘটনায় ফেন্সিডিল পাচারের সঙ্গে সম্পৃক্ত থাকার অপরাধে ৩ জনকে আসামি করে বাঘা থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.