Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

বাছাই করবেন গাঙ্গুলিরা

s-8স্পোর্টস ডেস্ক:
ধোনিদের বর্তমান কোচ ডানকান ফ্লেচারের উত্তরসূরি হিসেবে সৌরভ গাঙ্গুলি, রাহুল দ্রাবিড় এমনকি রবি শাস্ত্রীর পর্যন্ত নাম শোনা যাচ্ছিলো। তবে এই তালিকায় সবার চেয়ে এগিয়ে ছিলেন কলকাতার ‘দাদা’ গাঙ্গুলি। যদিও শেষ পর্যন্ত তার কোনটাই হচ্ছে না। বরং আরো বড় দায়িত্ব এসে পড়েছে তাদের কাঁধে, কোচ হচ্ছেন না বটে কিন্তু কোচ নির্বাচনের দায়িত্ব দেওয়া হয়েছে তাদেরকে। তবে এই দায়িত্ব রবি শাস্ত্রী নন সৌরভ গাঙ্গুলি, রাহুল দ্রাবিড় এবং শচিন টেন্ডুলকারকে দেওয়া হচ্ছে। গত রোববার ভারতীয় ক্রিকেট বোর্ডে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুধু তাই নয়, এখন থেকে ভারতীয় ক্রিকেটের পরামর্শক হিসেবে এ তিনজনকে দায়িত্ব দেওয়া হয়েছে। বিশ্বকাপে রবি শাস্ত্রী যে ভূমিকা পালন করেছিলেন, সেটিই করবেন এ তিনজন। সর্বোপরি, কোচের চেয়েও বড় দায়িত্ব দেওয়া হলো ভারতের এই কিংবদন্তিদেরকে।

Leave A Reply

Your email address will not be published.