Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

বাজপেয়ীর পরিবারের কাছে ‘মুক্তিযুদ্ধ সম্মাননা’ পৌঁছালেন মোদী

ডেস্ক: ভারতের সাবেক প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীকে বাংলাদেশের দেয়া ‘মুক্তিযুদ্ধ সম্মাননা’ তার পরিবারের সদস্যদের হাতে তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার ভারতের প্রধানমন্ত্রীর কার্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে।
বিবৃতিতে বলা হয়, আজ ভারতের সাবেক প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর পরিবারের সদস্য রঞ্জন ভট্টাচার্য, নমিতা ভট্টাচার্য ও নীহারিকা ভট্টাচার্যের হাতে ‘বাংলাদেশ মুক্তিযুদ্ধ সম্মাননা’ তুলে দেন নরেন্দ্র মোদী। এসময় ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ উপস্থিত ছিলেন।
একাত্তরে মুক্তিযুদ্ধে অবদানের জন্য অটল বিহারী বাজপেয়ীকে এই সম্মাননা দেয়া হয়। বাংলাদেশ সফরকালে বাজপেয়ীর পক্ষে এই সম্মাননা গ্রহণ করেন নরেন্দ্র মোদী। সূত্র: এনডিটিভি।

Leave A Reply

Your email address will not be published.