Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

‘বাজরাঙ্গি ভাইজান’ নিয়ে সালমান

urlবিনোদন ডেস্ক:
বলিউড অভিনেতা সালমান খান তার আদালতের ঝামেলা আপাতত শেষ করে ‘বাজরাঙ্গি ভাইজান’ সিনেমার শ্যুটিংয়ের কাজ শুরু করেছেন। আর তার জন্য সালমান নতুন লুকে হাজির হয়েছেন। ৪৯ বছর বয়সী অভিনেতা সালমান খান তার বিরুদ্ধে করা হিট-অ্যান্ড-রান মামলার কারণে আদালতে বেশ দৌড়ঝাঁপ করলেন বেশ কিছুদিন। অবশ্য তাকে পাঁচ বছরের কারাদণ্ড দেয়া হলেও আপাতত তা স্থগিত করা হয়। সালমান শ্রীনগর বিমানবন্দরে আজ সকালে পৌঁছেন। সানমার্গে শুরু হওয়া এই শ্যুটিং চলবে আগামী পাঁচ দিন। এইখানে সালমান ‘সেলফি’ গানের শ্যুটিং করবেন বলে জানা যায়। এই গানটির নির্দেশনা দেবেন রেমো ডি’সুজা। উল্লেখ্য, ‘বাজরাঙ্গি ভাইজান’ সিনেমায় সালমানের বিপরীতে অভিনয় করছেন বলিউড অভিনেত্রী কারিনা কাপুর।

Leave A Reply

Your email address will not be published.