Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

বানি কাপুরকে নিয়ে ‘ধুম-৪’র মাতাবেন সালমান!

Vaani_Kapoor_New_hot_Stills(18)
বিনোদন ডেস্ক:
যে কোনও চলচ্চিত্রে খলনায়কের চেয়ে নায়কেরাই বেশি আলোচিত হন। তবে এর ব্যতিক্রম বলিউডের ‘ধুম’ সিরিজটি। এই সিরিজের ছবিগুলোতে নায়কের চেয়ে খলনায়কদের নিয়েই বেশি অাগ্রহী দর্শকরা।
ধুমের প্রথম সিনেমায় খলনায়ক হয়ে দর্শক মাতিয়েছেন জন আব্রাহাম, দ্বিতীয়টিতে হৃত্বিক রোশন আর ধুম থ্রিতে আমির খান। সবশেষে আসন্ন ধুম ফোরে কে থাকবেন এই প্রশ্নের উত্তর খুঁজছেন দর্শকরা।
প্রথমে শোনা গেছে ধুম ফোর মাতাতে আসছেন শাহরুখ খান। পরে জানা গেলে শাহরুখ নয়, ধুম ফোর দিয়ে বলিউড অভিষেক হবে তার বড় ছেলে আরিয়ানের। তবে সেগুলো গুঞ্জনই থেকে গেছে। সর্বশেষ খবর ধুম ফোরে খলনায়ক হিসেবে দেখা যাবে সালমান খানকে।
এখানেই শেষ নয়। রমেশ তুরানিও তার আগামী ছবি রেস ৩-এর খলনায়ক চরিত্রে অভিনয় করার জন্যে অনুরোধ করেছেন সালমান খানকে। এতেও সালমান প্রায় রাজি। কারণ ‘কুল’ আর ‘স্টাইলিশ’ খলনায়কের চরিত্রে নিজেকে যাচাই করে নিতে চান তিনি।
রেস ৩-তে তার কাজ করা প্রায় নিশ্চিত, কিন্তু যশ রাজের সঙ্গে ধুম ফোর নিয়ে এখনও কথা বার্তা চলছে সালমানের। আমির খানের মতো তিনিও ছবির লাভের একটি অংশ দাবি করেছেন। লেনদেনের বিষয়টি পাকা হয়ে গেলেই চুক্তি সই করবেন তিনি। আর সব ঠিক থাকলে আগামী বছরেই একেবারে ভিন্ন রূপে সালমানকে দেখতে পাবেন তার অসংখ্য ভক্ত।
অন্যদিকে শোনা যাচ্ছে ধুম ফোর এ সালমানের সঙ্গে পর্দা ভাগাভাগি করবেন নবাগত বলিউড অভিনেত্রী বানি কাপুর। ‘শুদ্ধ দেশি রোম্যান্স’-এর পর থেকে বলিউড জার্নিটা বেশ রোম্যান্টিকই হয়ে উঠছে বানি কাপুরের। প্রথমে সুশান্ত সিং রাজপুত। তারপর রণবীর সিংয়ের সঙ্গে পর্দায় ২৩টি চুম্বনের রেকর্ড।
এবার তো তার লটারি লেগে গেল। বলিউডের মোস্ট এলিজিবেল ব্যাচেলরের সঙ্গে এবার স্ক্রিন শেয়ার করবেন তিনি। যদিও এই বিষয়ে যশ রাজ ফিল্মের পক্ষ থেকে এখনও নির্দিষ্ট কোনও খবর আসেনি। তবুও বানি-সালমানকে একসঙ্গে দেখতে খুবই উত্‌সাহী তাদের ভক্তরা। সূত্র: জি নিউজ।

Leave A Reply

Your email address will not be published.