বাবার চরিত্রে আর নয়
বিনোদন ডেস্ক:
বলিউডের অন্যতম সেরা অভিনেতা অনিল কাপুর ‘দিল ধারকানে দো’ সিনেমায় বাবার চরিত্রে অভিনয় করে বলিউড মাতিয়ে দিয়েছেন। সিনেমায় তাকে প্রিয়াংকা চোপড়া ও রণভীর সিংয়ের বাবা হিসেবে দেখা যায়। তবে এখনো তরুণ দেখতে এই অভিনেতা বাবার চরিত্রে আর অভিনয় করতে চান না বলে সাফ জানিয়ে দিয়েছেন। ‘দিল ধারকানে দো’ তে বাবার চরিত্রে অভিনয়ের পরপরই অনিল ‘জগগা জাসুস’ সিনেমাতেও বাবার চরিত্রে অভিনয়ের প্রস্তাব পান। কিন্তু অনিল সেই প্রস্তাব বিনয়ের সাথেই ফিরিয়ে দেন। তিনি বলেন, পর্দায় বাবার চরিত্রে অভিনয় করা হয়েছে তার। আপাতত বাবার চরিত্রে আর তিনি অভিনয় করতে চান না। আর ‘দিল ধারকানে দো’ সিনেমটি ছিল বিশেষ কিছু, তাই তিনি তা না করেননি। ‘দিল ধারকানে দো’ সিনেমায় বাবার চরিত্রটি নাকি সিনেমা প্রচারণারও অন্যতম আকর্ষণ ছিল। তবে এই চরিত্রের জন্য প্রথমে গোবিন্দকে প্রস্তাব দেয়া হলেও তিনি সিদ্ধান্তহীনতায় ভুগছিলেন বলে পরে অনিলকে নেয়া হয়।