বারিধারায় একই কক্ষে দুই শিক্ষার্থী আত্মহত্যা
রাজধানীর বারিধারা আবাসিক এলাকার একটি বাসা থেকে গত রাতে বিশ্ববিদ্যালয় পড়ুয়া তরুণ-তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার হয়েছে। প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, নিহতরা প্রেমিক-প্রেমিকা। প্রেমঘটিত টানা পোড়েন থেকে তারা গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করতে পারে। নিহতরা হলো- হৃদয় হোসেন (২২) এবং নীরা (২০)। তারা দু জনই নর্থ সাউথ ইউনিভার্সিটির ছাত্র। হৃদয় বিবিএ এবং নীরা ফার্মেসিতে অধ্যায়নরত ছিল। হৃদয়ের বাড়ি জামালপুর। আর নীরার বাড়ি নারায়ণগঞ্জে।
খবর পেয়ে পুলিশ, ডিবি, র্যাব ও সিআইডির ক্রাইম সিনের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শনসহ বিভিন্ন আলামত সংগ্রহ করেছে। ময়না তদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।