Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

বার্সা ছাড়ার গুজব উড়িয়ে দিলেন মেসি

lionel-messi-barcelona-l_1444ডেস্ক রিপোর্ট: বেশ কিছুদিন হলো সংবাদমাধ্যমের খবরে দেখা গেছে স্পেনে সুখী নন আর্জেন্টাইন অধিনায়ক ও বার্সা স্টার লিওনেল মেসি। তাই খুব শিগগিরই ক্লাব বার্সেলোনাকে ছেড়ে অন্য ক্লাবে যাবেন তিনি। তবে সংবাদমাধ্যমের সে খবর গুজব বলে প্রমাণ করলেন বার্সা প্রাণ ভ্রমরা।
রেকর্ড ৫ম বার ব্যালন ডি’অর জেতা এ ফুটবল জাদুকর বলেছেন, ফুটবল ক্যারিয়ারে বার্সা ছাড়ার কোনো আগ্রহ আমার নেই। এটাই আমার একমাত্র ক্লাব।
১৩ বছর বয়স থেকে বার্সার হয়ে খেলছেন মেসি। ২৮ বছর বয়সী মেসি ২০১৫ সালে ক্লাবকে ৫টি ট্রফি জিতিয়েছেন।
মেসি বলেন, আমি প্রায় হাজারবার বলেছি, আরো একবার বলছি, বার্সা ছাড়ার কোনো পরিকল্পনা আমার নেই। আমি আমার বাড়িতেই ক্যারিয়ার শেষ করতে চাই। আর আমার বাড়ি হলো বার্সেলোনা।
আগামী ২০১৮ সালে বার্সার সঙ্গে চুক্তি শেষ হবে মেসির। পরে হয়তো আবারো চুক্তি বাড়াবে ক্লাব বার্সা। সূত্র: গোল ডটকম।

Leave A Reply

Your email address will not be published.