Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

বার্সেলোনার সঙ্গে ২০২১ পর্যন্ত সুয়ারেজর চুক্তি

উরুগুয়ের স্ট্রাইকার লুইস সুয়ারেজ নতুন চুক্তিতে রাজি হয়েছেন। এই চুক্তি অনুয়ায়ী ২০২১ সাল পর্যন্ত কাম্প নউয়ে থাকবেন তিনি।

বৃহস্পতিবার এক বিবৃতিতে দুই পক্ষের সমঝোতার বিষয়টি জানিয়ে বার্সেলোনা বলেছে, এর আনুষ্ঠানিকতা এখনও বাকি। শুক্রবার চুক্তিতে সই করবেন ২৯ বছর বয়সী এই তারকা। নতুন চুক্তিতে সুয়ারেজের বাই-আউট ক্লজ হবে ২০ কোটি ইউরো।

২০১৪ সালে লিভারপুল থেকে আসার পর এ পর্যন্ত বার্সেলোনার হয়ে ৯৭টি গোল করেছেন সুয়ারেজ, জিতেছেন মোট আটটি শিরোপা। গত মৌসুমে লা লিগায় সর্বোচ্চ ৪০ গোল করেন তিনি।

বার্সেলোনার হয়ে দুটি করে লিগ ও কোপা দেল রে, একটি করে চ্যাম্পিয়ন্স লিগ, স্প্যানিশ সুপার কাপ, ইউরোপিয়ান সুপার কাপ ও ক্লাব বিশ্বকাপ জেতা সুয়ারেজ চলতি মৌসুমেও ছন্দে আছেন। এবারের লা লিগায় এখন পর্যন্ত দ্বিতীয় সর্বোচ্চ ১০ গোল করেছেন তিনি।

Leave A Reply

Your email address will not be published.