Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

বালিয়াডাঙ্গীতে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালিত

জাহাঙ্গীর আলম, বালিয়াডাঙ্গী: “স্বাক্ষরতা অর্জন করি, ডিজিটাল বাংলাদেশ গড়ি” প্রতিবাদ্য বিষয়কে সামনে রেখে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালন করা হয়েছে ।

আজ শুক্রবার (০৮ সেপ্টেম্বর) সকাল ১১টার সময় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালি বের হয়ে চৌরাস্তা হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে শেষ হয়।

পরে আলোচনা সভায় নির্বাহী অফিসার আ: মান্নানের সভাপতিত্বে উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুস সামাদ পান্না, উপজেলা আ.লীগের সহ-সভাপতি এ কে এম দবিরুল ইসলাম ডালিম, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক প্রবীর কুমার রায়, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ড.টি.এম মাহবুবর রহমান, উপজেলা আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জুলফিকার আলী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রহমান প্রমুখ স্বাক্ষরতা দিবসের বিভিন্ন গুরুত্বপূর্ন বক্তব্য প্রদান করেন।

এ সময় বালিয়াডাঙ্গী প্রেস ক্লাবের সভাপতি এন এম নুরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আল মামুন জীবন, শিক্ষক সমিতির সভাপতি বাবুল হক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা ও শিক্ষকবৃন্দ র‌্যালীতে অংশ গ্রহণ করেন।

Leave A Reply

Your email address will not be published.