Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

বালিয়াডাঙ্গীতে বিশ্ব জনসংখ্যা দিবসের র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধি: জনগণের ক্ষমতায়ন, জাতির উন্নয়ন-এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে।

বালিয়াডাঙ্গী উপজেলা পরিবার পরিকল্পনা অফিসের আয়োজনে র‌্যালী ও আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা আ: মান্নানের সভাপতিত্বে উপজেলা চেয়ারম্যান সফিকুল ইসলাম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোশাররফ হোসেন, মেডিকেল অফিসার ডাঃ রহমতুল্লাহ, বালিয়াডাঙ্গী প্রেস ক্লাবের সভাপতি এন এম নুরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আল মামুন জীবন সহ পরিবার পরিকল্পনা বিভাগের সকল কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে বিভিন্ন ইউনিয়নের কর্মরত পরিবার কল্যাণ পরিদর্শিকাদের পারফর্মের ভিত্তিকে পুরস্কার প্রদান করা হয়।

Leave A Reply

Your email address will not be published.