Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

বাসি পাউরুটির ভিন্নধর্মী খাবার ‘ব্রেড উপমা’

it-1aরকমারি ডেস্ক:
পাউরুটি ঘরে খুব বেশিদিন দিন রাখা যায় না। ২ দিন যেতে না যেতেই বাসি হয়ে শক্ত হয়ে যায় যা আর খাওয়া যায় না। অনেকে এমন পাউরুটি ফেলেই দিয়ে থাকেন। কিন্তু না ফেলে এই পাউরুটি দিয়েই তৈরি করে নেয়া যায় অত্যন্ত সুস্বাদু একটি খাবার। আজকে জেনে নিন বাসি পাউরুটি দিয়ে তৈরি দারুণ মজার খাবার ‘ব্রেড উপমা’ তৈরির খুব সহজ রেসিপিটি।

উপকরণ:
– ৪/৫ পিস পাউরুটি
– ৩ টি টমেটো ছোট কিউব করে কাটা
– ২ টি পেঁয়াজ কুচি
– ৩/৪ টি মরিচ কুচি
– ১ চা চামচ কাবাব মসলা
– ১ চা চামচ হলুদ গুঁড়ো
– ১ চা চামচ সরিষা দানা
– লবণ স্বাদমতো
– ১-২ টেবিল চামচ তেল
– বাটার
– ধনে পাতা কুচি

পদ্ধতি:
– প্রথমে পাউরুটি টোস্টার বা ইলেকট্রিক ওভেন বা চুলায় ফ্রাইংপ্যানে দিয়ে টোস্ট করে নিন। এরপর পাউরুটির উপরে বাটার লাগিয়ে দিন ও একটি ধারালো ছুরি দিয়ে ছোট ছোট কিউব আকারে কেটে নিন।
– একটি প্যানে ১ টেবিল চামচ তেল গরম করুন। এতে সরিষা দানা ছেড়ে ফুটতে দিন। ফুটে উঠলে পেঁয়াজ ও কাঁচামরিচ কুচি দিয়ে ভাজতে থাকুন। পেঁয়াজ নরম হওয়া পর্যন্ত নেড়ে এতে টমেটো দিয়ে দিন। এরপর এতে দিন হলুদ ও কাবাব মসলা। ভালো করে নেড়ে টমেটো নরম করে নিন।
– এরপর স্বাদ বুঝে লবণ দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে নিন ও টোস্ট করে রাখা পাউরুটির টুকরো দিয়ে দিন। আঁচ বাড়িয়ে কয়েক মিনিট নেড়ে ভালো করে মিশিয়ে নিন।
– এরপর উপরে ধনেপাতা কুচি ছিটিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে নামিয়ে নিন। ব্যস, এবার গরম গরম পরিবেশন করুন দারুণ মজার ‘ব্রেড উপমা’।

Leave A Reply

Your email address will not be published.