Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

বিএনপি কথায় কথায় বিদেশীদের কাছে নালিশ করে

“বিএনপি কথায় কথায় বিদেশীদের কাছে নালিশ করে। তাদের ধারণা জনগণ নয়, অলৌকিক কোন শক্তি তাদের রাষ্ট্র ক্ষমতায় বসিয়ে দেবে। ” বিএনপি সম্পর্কে এমনটাই মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম।

তিনি আরো বলেন, বিএনপি জনগণকে বিশ্বাস করে না, ভোটেও বিশ্বাস করেনা। এমনকি নির্বাচন কমিশনকেও তারা বিশ্বাস করেনা।

গতকাল শুক্রবার বিকালে নিজ নির্বাচনী এলাকা (ঢাকা-২) কেরানীগঞ্জের পারজোয়ার কালিন্দী উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় আওয়ামী লীগ নেতা-কর্মিদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

খাদ্যমন্ত্রী বলেন, ‘আগামী জাতীয় নির্বাচনে ভরাডুবি হবে- এটা জেনেই নির্বাচনকে বিতর্কিত করতে নানামুখী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে বিএনপি।’

দেশের উন্নয়নের জন্য দরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার- এ কথা উল্লেখ করে তিনি বলেন, ‘নৌকায় ভোট দিলে আপনাদের ভাগ্যের উন্নয়ন হবে।’

তিনি আগামী নির্বাচনে নৌকা প্রতীককে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান। আওয়ামী লীগ নেতা আবুল হাসান মোস্তানের সভাপতিত্বে এ সভায় আরও বক্তব্য রাখেন ঢাকা জেলা যুবলীগ সভাপতি শফিউল আজম খান বারকু, যুবলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য ইউসুফ আলী চৌধুরী সেলিম প্রমুখ।

Leave A Reply

Your email address will not be published.