Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

বিএনপি-জামায়াতের চক্রান্তেই নাসিরনগরে হামলা: হানিফ

hanfআওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক মাহাবুব উল আলম হানিফ বলেছেন, ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার ঘটনা বিএনপি-জামায়াতের চক্রান্তের ফসল। এটিকে রাজনৈতিক ইস্যু করার জন্য বিএনপি মাঠে নেমেছে। বিএনপি সেখানে টিম পাঠিয়ে কর্মসূচি দিয়েছে।

শনিবার বিকেলে রাজধানীর ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

হানিফ বলেন, বিগত আট বছরে শেখ হাসিনার সরকার দেশকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে এসেছে। বিএনপি-জামায়াতের মাথাব্যথার কারণ এই উন্নয়ন। তারা সর্বশেষ পন্থা হিসেবে সাম্প্রদায়িক অস্থিরতা সৃষ্টি করতে এই হামলা চালিয়েছে।

তিনি বলেন, আজ বিএনপি নেতা হাফিজ উদ্দিন সংবাদ সম্মেলনে মিথ্যাচার করেছেন। এই সেই হাফিজ উদ্দিন, যার এলাকা ভোলায় বিএনপি ক্ষমতা থাকাকালে ২৮ দিন হিন্দু সম্প্রদায়ের ওপর অত্যাচার করা হয়েছিল।

সংবাদ সম্মেলন আরো উপস্থিত ছিলেন, দলের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, একে এম এনামুল হক শামীম, খালিদ মাহমুদ চৌধুরী, দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন প্রমুখ।

Leave A Reply

Your email address will not be published.