Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

বিচারক পদে এবার সোনাক্ষি সিনহা

b-4বিনোদন ডেস্ক:
বলিউডের দুর্দান্ত অভিনেত্রী সোনাক্ষি সিনহা এবার অন্য এক পরিচয়ে দর্শকদের সামনে হাজির হতে যাচ্ছেন। জনপ্রিয় এই অভিনেত্রী এবার গান নিয়ে বাচ্চাদের জন্য তৈরি হওয়া রিয়েলিটি শো ‘ইন্ডিয়ান আইডল জুনিয়র’ এ বিচারকের আসনে বসতে যাচ্ছেন। রিয়েলিটি শো ‘ইন্ডিয়ান আইডল জুনিয়র’ এ বিচারক হিসেবে সোনাক্ষি সিনহা ছাড়াও আরও থাকবেন বিশাল দাদলানি এবং সেলিম মার্চ্যান্ট। বিচারকের আসনে বসা নিয়ে দারুণ উচ্ছ্বসিত সোনাক্ষি খবরটি আর চেপে রাখতে পারেন না। তিনি টুইটারে তার ভক্তদের এই খবরটি জানিয়ে দেন। উল্লেখ্য, সোনাক্ষি সিনহাকে ‘তেভার’ সিনেমায় শেষ দেখা গিয়েছিল। এই সিনেমায় তিনি অভিনেতা অর্জুন কাপুরের বিপরীতে অভিনয় করেছিলেন।


Leave A Reply

Your email address will not be published.