Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

বিদায় চূড়ান্ত আনচেলত্তির!

স্পোর্টস ডেস্ক:
কার্লো আনচেলত্তিকে রিয়াল মাদ্রিদের কোচ হিসেবে রাখা হবে কী-না সেই ব্যাপারে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি ক্লাব কর্তৃপক্ষ। নিজের ভবিষ্যৎ নিয়ে ফ্লোরেন্টিনো পেরেজ ও হোসে অ্যাঞ্জেল পেরেজের সঙ্গে এখনও বৈঠকে বসেননি আনচেলত্তি। তবে এই ইতালিয়ান কোচকে যে আর রাখা হবে না সেটি নাকি পুরোপুরি চূড়ান্ত করে ফেলেছে লস ব্লাঙ্কুসরা। এমনটিই দাবি করেছে স্প্যানিশ ক্রীড়া দৈনিক মারকা। জনপ্রিয় ক্রীড়া দৈনিকের শনিবারের সংস্করণের বর্ণনা মতে, কোচ আনচেলত্তিও নাকি তার বিদায়ের ব্যাপারে নিশ্চিত হয়ে গেছেন। মাত্র এক বছরের ব্যবধানে মুদ্রার এপিঠ-ঐপিঠ দেখলেন কার্লো আনচেলত্তি। আগের মৌসুমে রিয়াল মাদ্রিদকে স্বপ্নের লা দেসিমা জিতিয়ে প্রশংসার জোয়ারে ভাসেন এই ইতালিয়ান কোচ। আর চলতি মৌসুমে রিয়াল মাদ্রিদকে বড় কোনো ট্রফি জেতাতে না পারায় সমালোচনায় বিদ্ধ হচ্ছেন তিনি। ব্যর্থতার জের ধরে চাকরিই হারাচ্ছেন তিনি। অথচ এক বছর আগে এটা কল্পনাও করেননি তিনি। এদিকে শনিবার গেটাফের বিপক্ষে চলতি মৌসুমের শেষ ম্যাচ খেলার পরই আনচেলত্তির সঙ্গে রিয়াল মাদ্রিদ কর্তৃপক্ষের বৈঠকে বসার কথা রয়েছে। সেখানেই হয়তো তাকে পত্রপাঠ ধরিয়ে দেয়া হবে। যদিও দলের প্রাণভোমরা ক্রিশ্চিয়ান রোনালদো ঘন ঘন কোচ পরিবর্তন করার বিপক্ষে মত দিয়েছেন। এসি মিলান, চেলসি ও পিএসজির সাবেক কোচ আনচেলত্তি শনিবার প্রেসিডেন্ট বক্সে বসেই রিয়াল মাদ্রিদের খেলা দেখবেন। নিষেধাজ্ঞার কারণে ডাগআউটে বসতে পারবেন না তিনি। যদি তার বিদায় নিশ্চিতই হয়ে থাকে তবে শিষ্যদের শেষ ম্যাচটি ডাগআউটে বসে না দেখার অপ্রাপ্তি নিয়েই তাকে বার্নাব্যু ছাড়তে হবে। আনচেলত্তিকে রিয়াল মাদ্রিদ বরখাস্ত করলে তার পরিবর্তে কে রোনালদোদের কোচ হয়ে বার্নাব্যুতে আসবেন সেটা এখনও নিশ্চিত নয়। যদিও নাপোলি কোচ রাফায়েল বেতিতেজের নামটিই বেশি উচ্চারিত হচ্ছে। তবে ক্লাবের পক্ষ থেকে এখনও কিছু নিশ্চিত করা হয়নি। তবে শনি বা রোববারের মধ্যে সব কিছুই খোলাসা করার কথা রিয়ালের।

Leave A Reply

Your email address will not be published.