Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

বিদেশের মাটিতে সাফল্য চান মাশরাফি

মাশরাফিক্রিকেট ইতিহাসে এখন বাংলাদেশ তাদের সেরা সময় পার করছে। কিন্তু বিশ্বকাপের পর সব সাফল্যে এসেছে ঘরের মাঠে। তাই এবার ভিনদেশের মাটিতে সেই সাফল্যের গল্প রচনা করতে চান টাইগার অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।

পাশাপাশি, ধারাবাহিকতা ধরে রাখাটাকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন নড়াইল এক্সপ্রেস। বৃহস্পতিবার রাজধানীতে একটি রেস্তোরাঁর উদ্বোধন করতে গিয়ে সাংবাদিকদের এ কথা বলেন মাশরাফি। গত বছর অক্টোবরে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ দিয়ে শুরু। এরপর থেকেই নতুন ইতিহাসের জন্ম দেয়াটা যেন নিয়মে পরিণত করেছে টাইগাররা।

ক্রিকেট পরাশক্তিদের বলে কয়ে হারানো। ভারত-পাকিস্তান-দক্ষিণ আফ্রিকার মতো দলগুলো বাঘের থাবায় হয়েছে পর্যদুস্থ। এসবই যেন বলে দেয় টাইগাররা নিজেদের নিয়ে গেছে অনন্য এক উচ্চতায়। ক্রিকেট বিশ্বে এখন সমীহ জাগানো দল-বাংলাদেশ।

আর এ সবেই বাংলাদেশকে যোগ্য নেতার মতই নেতৃত্ব দিয়েছেন মাশরাফি বিন মর্তুজা। পরিসংখ্যানের বই-ও বলছে, ওয়ানডেতে বাংলাদেশের সবচেয়ে সফল অধিনায়ক ম্যাশ। শুধু তাই না, অন্য দেশের ক্রিকেটারদের কণ্ঠেও টাইগারদের স্তুতি। কিন্তু নিজের ও দলের এত অর্জনের পরও, আত্মতুষ্টিতে ভুগছেন না নড়াইল এক্সপ্রেস।

নিজেদের ক্রিকেট ইতিহাসে দীর্ঘ ও সফলতম এক মৌসুম পার করেছে বাংলাদেশ। সামনেই অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজে মুখোমুখি হবে টাইগাররা। কিন্তু আপাতত ব্যাট-বলের বাইরে মুশফিক-সাকিব-মাশরাফিরা। অজিদের বিপক্ষে লড়াইয়ের আগে ক্রিকেটাররা আছেন এখন ছুটিতে। আর এই বিষয়টিকে ইতিবাচক হিসেবেই দেখছেন ম্যাশ।

দেশের মাটিতে দূর্বার-দুরন্ত এক বাংলাদেশকেই দেখছে ক্রিকেট বিশ্ব। তবে দেশের বাইরেও জয়ের অভ্যাস গড়ে তুলতে হবে বলে মনে করেন টাইগার কাপ্তান।

Leave A Reply

Your email address will not be published.