Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

বিভিন্ন ধর্মালম্বীদের হত্যা, গুম, ক্রসফায়ার, নারী-শিশু নির্যাতন বন্ধের দাবিতে গাইবান্ধায় মানববন্ধন

Gaibandha PHOTO-02 (2)গাইবান্ধা প্রতিনিধি: সারাদেশে ভিন্ন মতালম্বীদের হত্যা, গুম, ক্রসফায়ার, ধর্ষণ, নারী-শিশু নির্যাতন, জঙ্গিবাদ, রুখে দাঁড়ানোর দাবিতে মুখে কালো কাপড় বেঁধে রোববার জেলা শহরের ডিবি রোডে এক মানববন্ধন কর্মসূচী পালন করে। বাংলাদেশ নারী মুক্তি কেন্দ্র ও সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট গাইবান্ধা জেলা শাখা যৌথ উদ্যোগে এই কর্মসূচী পালন করে। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন বাসদ (মাকর্সবাদী) সদস্য সচিব মনজুর আলম মিঠু, অধ্যাপক রোকেয়া খাতুন, নিলুফার ইয়াসমিন শিল্পী, মাহবুব আলম মিলন, পরমানন্দ দাস প্রমুখ।
বক্তারা সারাদেশে একের পর এক মানুষকে খুন এবং ভিন্ন মতালম্বী মানুষদেরকে হত্যা করা হচ্ছে। ফলে মানুষের মধ্যে আতংক বিরাজ করছে। তাই অবিলম্বে অপরাধীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। বক্তারা আরও বলেন, মৌলবাদ ও জঙ্গীবাদ রুখে দাঁড়ানোসহ হত্যা, ক্রসফায়ার, ধর্ষণ, নারী-শিশু নির্যাতন এগুলোর বিরুদ্ধে দেশবাসীকে সোচ্চার হওয়ার আহবান জানান।

Leave A Reply

Your email address will not be published.