Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

বিভিন্ন সাফল্যের জন্য ২৮ জন পুলিশকে পুরস্কৃত করলেন ফরিদপুর পুলিশ সুপার

হারুন-অর-রশীদ,ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুর পুলিশ সুপারের কার্যালয়ে জেলা পুলিশের সমসাময়িক বিভিন্ন সফলতার জন্য পুলিশ কর্মকর্তা ও ফোর্সের মধ্য থেকে ২৮ জন কে পুরুস্কৃত করলেন ফরিদপুরের পুলিশ সুপার সুভাষ চন্দ্র সাহা।
সমসাময়িক সময়ে বাসে যাত্রী বেশে ডাকাতিসহ দূর্ধর্ষ ডাকাত গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার ও মাদক ব্যবসায়ি আটকসহ নানা চাঞ্চল্যকর মামলার আসামি আটক করার জন্যে
আজ সোমবার সকালে ফরিদপুরের পুলিশ সুপার সুভাষ চন্দ্র সাহা ব্যক্তিগত উদ্দ্যোগে এই পুরুষ্কার নিজ হাতে তুলে দেন।
এসয় পুলিশ সুপার তার বক্তব্যে বলেন, আপনারা দিন রাত পরিশ্রম করে মানুষের জান মালের নিরাপত্তা ও আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য যে ভূমিকা রেখেছেন তাতে আমি গর্বিত।আমি যেমন আপনাদের ভাল কাজের জন্য পুরুষ্কৃত করলাম তেমনি কেউ যদি অনৈতিক কাজে লিপ্ত হয় তার জন্য কঠিন শাস্তি দিতেও পিছপা হব না।আর এখন থেকে ভাল কাজের জন্য এই পুরুস্কার দেয়ার ধারা অব্যাহত থাকবে।

তিনি আরো বলেন, মাদক, নারী নির্যাতনকারীর বিষয়ে জিরো টলারেন্স নীতি নিয়ে কাজ করছি এবং এসব ব্যাপারে কাউকে ছাড় দেয়া হবে না।
এসময় আরো বক্তব্য রাখেন পুরুষ্কার প্রাপ্ত ফরিদপুরের অতিঃ পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান।
পরে পুরষ্কার প্রাপ্ত ২৮ জনের মাঝে নিজ হাতে পুরস্কার তুলে দেন ফরিদপুরের পুলিশ সুপার সুভাষ চন্দ্র সাহা।

Leave A Reply

Your email address will not be published.