Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

বিমান নিয়ে নাশকতার পরিকল্পনা: পাইলটসহ গ্রেফতার ৪

বিমান নিয়ে নাশকতার পরিকল্পনার অভিযোগে পাইলট সাব্বিরসহ (বাংলাদেশ বিমানের ফার্স্ট অফিসার) ৪ জঙ্গিকে গ্রেফতার করার কথা জানিয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। সোমবার রাতে রাজধানীর মিরপুরের দারুসসালাম এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়েছে।

র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং প্রধান মুফতি মাহমুদ খান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতার সাব্বির নিহত জঙ্গি আব্দুল্লাহর সহযোগী জেএমবি সদস্য। আজ মঙ্গলবার বিকেলে কাওরান বাজারে র‌্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে।

Leave A Reply

Your email address will not be published.