Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

বিরাটের প্রেমে মজেছেন আলিয়া!

file (2)

বিনোদন ডেস্ক: বলিউড অভিনেত্রী আনুশকা শর্মার পর এবার ক্রিকেটার বিরাট কোহলিতে মজেছেন বি-টাউনের আরেক সুন্দরী আলিয়া ভাট। সহকর্মীর সঙ্গে বিরাটের এমন রমরমা সম্পর্ক জেনেও চেপে রাখতে পারেননি নিজের আবেগকে। মহেশ ভাটের আদরের দুলালী আলিয়ার কাছে বিরাট একজন ‘সেনসেশনাল পারফরমার’।

নায়িকা কী তবে বিরাটের প্রেমেই পড়ে গেলেন? বলিউডে কান পাতলে এখন শোনা যাচ্ছে এমনই গুঞ্জন। বিরাট কোহলির রূপে-গুণে মুগ্ধ আলিয়া। নায়িকা বলেন, ‘‘বিরাটকে দেখে আমি মুগ্ধ। ওর ব্যাটিংয়ের ক্ষমতা অসাধারণ। ওকে দেখেই অনেক মেয়ে অজ্ঞান হয়ে যায়। আর সেই পরিস্থিতি বিরাট ভালই সামলায়!’’

আলিয়ার এই কথাতেই বলিউডে শুরু হয়েছে নতুন গুঞ্জন। বিরাটকে দেখে কি আলিয়াও অজ্ঞান হয়েছিলেন? এ প্রশ্নের উত্তর অবশ্য মুচকি হেসে এড়িয়ে গিয়েছেন তিনি।

আলিয়ার মতে, দশ জন ‘হ্যান্ডসাম’ ক্রিকেটারদের তালিকায় একেবারে প্রথম সারিতেই থাকবেন বিরাট। তবে আলিয়ার এই মন্তব্য নিয়ে এখনও মুখ খোলেননি ‘বিরুষ্কা’ জুটি।

বাংলাদেশেরপত্র/এডি/আর

Leave A Reply

Your email address will not be published.