Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

বিরামপুরে পান ব্যবসায়ীর লাশ উদ্ধার

lash

দিনাজপুরের বিরামপুরে আব্দুর রউফ (৪০) নামে এক পান ব্যবসায়ী লাশ উদ্ধার করেছে পুলিশ। মৃত আব্দুর রউফ জোতবানী ইউনিয়নের চকশুলবান গ্রামের আকবর আলীর ছেলে। পেশায় তিনি পান ব্যবসায়ী।

বুধবার বিকেল ৩টার দিকে লাশ উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে পুলিশ।

বিরামপুর থানার এসআই শাহ্ আলম জানান, জোতবানী ইউনিয়নের চকশুলবান গ্রামের আকবর আলীর পুত্র আঃ রউফ (৪০) মঙ্গলবার বিকেলে কেটরা বাজারে আসেন। রাত ১০টার দিকে বাজার থেকে বাড়ী ফেরার পথে তিনি নিখোঁজ হন। বুধবার স্থানীয় লোকজন বনে জ্বালানী সংগ্রহ করতে গিয়ে লাশ দেখে পুলিশে সংবাদ দেয়।

বিরামপুর থানার ওসি মোঃ আমিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রউফ পেশায় একজন পান ব্যবসায়ী। সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য নিহতের লাশ দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এটি হত্যা না আত্মহত্যা ময়না তদন্তের রির্পোট পাওয়া গেলে জানা যাবে।

Leave A Reply

Your email address will not be published.