Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

বিশ্বকাপ ক্রিকেটে ইংল্যান্ডকে হারিয়ে কোয়াটার ফাইনালে বাংলাদেশ কুড়িগ্রামে আনন্দ মিছিল

Kurigram World Cup Cricket Ananda Rally photo-(1) 10.03.15কুড়িগ্রাম প্রতিনিধি: বিশ্বকাপ ক্রিকেটে ইংল্যান্ডকে হারিয়ে প্রথম বারের মতো বাংলাদেশের কোয়াটার ফাইনাল নিশ্চিত হওয়ায় কুড়িগ্রামে বিভিন্ন সংগঠন আনন্দ মিছিল করেছে।মঙ্গলবার দুপুরে অতিরিক্ত জেলা প্রশাসক ইমতিয়াজ হোসেনের নেতৃত্বে জেলা ক্রীড়া সংস্থা থেকে একটি আনন্দ মিছিল বের হয়ে শহর প্রদক্ষিন করে। এরপর কালেক্টরেট স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন বাংলাদেশের ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়ে শহরের বিভিন্ন এলাকা থেকে আনন্দ মিছিল বের করে। এছাড়াও বাংলাদেশ আওয়ামীলীগ, বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠন পৃথক পৃথক ভাবে শহরে আনন্দ মিছিল করে।

 

Leave A Reply

Your email address will not be published.