Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

বিশ্বকাপে শতক পার করা জুটি (বাংলাদেশের পক্ষে )

s-2স্পোর্টস ডেস্ক:
হোক না স্কটল্যান্ডের বিপক্ষে, তারপরেও ৩১৮ রান চেজ করে জেতাটা সহজ কথা ছিল না। এই ম্যাচে বেশ কিছু রেকর্ড গড়েছে বাংলাদেশ। তার মধ্যে অন্যতম হলো বিশ্বকাপে সর্বোচ্চ পার্টনারশিপের রেকর্ড। দ্বিতীয় উইকেটে তামিম ইকবাল ও মাহমুদুল্লাহ রিয়াদের ব্যাট থেকে আসে ১৩৯ রানের পার্টনারশিপ যা বিশ্বকাপে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ। শেষ পর্যন্ত এই জুটি ভাঙ্গে মাহমুদুল্লার(৬২) আউট দিয়ে। আগের পার্টনারশিপটাও এসেছিল চলতি বিশ্বকাপেই। সেটা প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে। সাকিব আল হাসান ও মুশফিকুর রহিমের ব্যাট থেকে সেদিন আসে ১১৪ রান। প্রসঙ্গত, এই দুটি পার্টনারশিপই বাংলাদেশের পক্ষে বিশ্বকাপে শতক পার করা জুটি।

Leave A Reply

Your email address will not be published.