Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

বীর প্রতীক তারামন বিবিকে উন্নত চিকিৎসার জন্য রংপুর থেকে ঢাকায় নেয়া হয়েছে

শাহ্ আলম, কুড়িগ্রাম: মুক্তিযুদ্ধে বীরপ্রতীক খেতাবপ্রাপ্ত তারামন বিবি গুরুত্বর অসুস্থ্য হয়ে পড়ায় তাকে রংপুর সম্মিলিত সামরিক হাসপাতাল থেকে হেলিকপ্টার যোগে ঢাকায় নেয়া হয়েছে। দীর্ঘদিন ধরে কাশি ও শ্বাস কষ্টা জনিত রোগে ভুগছিলেন।
তারামন বিবি’র শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য শুক্রবার তাকে বংপুর সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। সেখানে তার শারীরিক অবস্থার আরো অবনতি হলে উন্নত চিৎিসার জন্য আজ তাকে হেলিকপ্টারযোগে ঢাকায় নেয়া হচ্ছে।
এর আগে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বক্ষব্যাধি বিশেষজ্ঞ ডাঃ তাপস বোস ও হৃদরোগ বিশেষজ্ঞ ডাঃ হরিপদ সরকার রংপুর সম্মিলিত সামরিক হাসপাতালে তারামন বিবি’র শারীরিক অবস্থা পর্যবেক্ষন করে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পরামর্শ দেন।
দীর্ঘদিন ধরে শ্বাস কষ্টে ভুগতে থাকা অসুস্থ্য তারামন বিবিকে চিকিৎসা সেবা দিতেন কুড়িগ্রামের রাজিবপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. দেলোয়ার হোসেন।
কুড়িগ্রামের রাজীবপুর উপজেলার কাচারীপাড়ার শংখ মাধবপুর গ্রামে পবিবারের সাথে বসবাস করতেন তারামন বিবি। তার ২ মেয়ে ও এক ছেলে সন্তান রয়েছে।
মুক্তিযুদ্ধের সময় ১১নং সেক্টরের হয়ে তারামন বিবি মুক্তিবাহিনীদের রান্নাবান্ন করা, তাদের অস্ত্র লুকিয়ে রাখা, পাকবাহিনীর খবর সংগ্রহ করা এবং সম্মুখ যুদ্ধে পাকবাহিনীর বিরুদ্ধে যুদ্ধে অংশগ্রহন করেছিলেন। এ কারনে তাকে বীরপ্রতীক খেতাব প্রদান করা হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.