Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে ষ্টেশনের উন্নয়নমুল কাজ পরিদর্শনে রেলমন্ত্রী

পঞ্চগড়: রেলপথমন্ত্রী মোঃ নুরুল ইসলাম সুজন বলেছেন, আমরা সবাই মিলে চেষ্ঠা করছি এই পঞ্চগড়কে আরেকটু আলোকিত করা যায় কিনা। এই যে উন্নয়নের কাজ গুলো এগিয়ে চলেছে। আমাদের প্রধানমন্ত্রী চান যে একটা সমননিত একটা যোগাযোগ ব্যবস্থা। আমাদের ঘণবসতিপুর্ণ আমাদের দেশ। কিন্ত সেখানে রেলকে এর আগে বিএনপি-জামায়াত যারা সরকার আসছিল তারা রেলকে কোনভাবে গুরুত্ব দেয় নাই। আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজকে রেলকে গুরুত্ব দিয়ে আলাদা মন্ত্রণালয় করে সাধারণ মানুষের অল্প পয়সায় যাতে মানুষ চলাফেরা করতে পারে রেলকে ব্যবহার করতে পারে যে পরিকল্পনা নিয়েছে তারই ধারাবাহিকতায় এই উন্নয়নের কাজ গুলো হচ্ছে।

শুক্রবার (২৭ আগষ্ট) দুপুরে পঞ্চগড় বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে ষ্টেশনের উন্নয়নমুল কাজ পরিদর্শন কালে এসব কথা বলেন রেলপথমন্ত্রী।

তিনি আরও বলেন,আগামী দিনে আপনারা আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে থাকবেন। শেখ হাসিনা যদি দেশে থাকে সরকার থাকে দেশের উন্নয়ন হবে। এবং বাংলাদেশে কোন গরীব মানুষ আর গরীব থাকবে না।

এসময় পঞ্চগড় জেলা প্রশাসক মো: জহুরুল ইসলাম,পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ,সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিরুল ইসলাম,পৌর মেয়র জাকিয়া খাতুন,রেলওয়ের কর্মকর্তা ও জেলা আওয়ামীলীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

আসাদুজ্জামান আপেল/বিডিপি

Leave A Reply

Your email address will not be published.