Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

বুড়িগঙ্গায় মৃতের সংখ্যা বেড়ে ১৬

images (2)বুড়িগঙ্গায় ট্রলারডুবির ঘটনায় আরও ৫ জনের লাশ উদ্ধার করা হয়েছে। বুড়িগঙ্গার কেরানীগঞ্জ এলাকায় শনিবার সকালে ওই ৫ জনের লাশ উদ্ধার করে পুলিশ। এ নিয়ে ওই দুর্ঘটনায় নিহতের সংখ্যা ১৬ তে দাঁড়াল। তারা হলেন- রাজধানীর লালবাগ শহীদনগর এলাকার বাসিন্দা আব্দুস সামাদ (৩৫) ও একই এলাকার আব্দুল আজিজের ছেলে মাদ্রাসা ছাত্র হাবিব (১২)। নিহত আপর এক জনের নাম-পরিচয় জানা যায়নি। তবে তার বয়স ২০ থেকে ২৫ বছরের মধ্যে বলে সংশ্লিষ্টরা জানান।

নারায়ণগঞ্জের বক্তাবলী নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল ইসলাম আরও তিনজনের লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার জন্য অভিযুক্ত বালুবাহী এমভি সাথী নামের নৌযানটি আটক করে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় নিয়ে গেছে পুলিশ।

এর আগে বৃহস্পতিবার দুপুরে চাঁদপুরের মতলবের একটি মাজার থেকে ফেরার পথে নারায়ণগঞ্জের পাগলার আলীগঞ্জ এলাকায় বালুবাহী এমভি সাথী নামের ট্রলারের ধাক্কায় যাত্রীবাহী ট্রলারটি ডুবে যায়। এতে ওইদিনই বৃদ্ধাসহ ১১জন মারা যান।

Leave A Reply

Your email address will not be published.